বিশ্বে লাইব্রেরি পোড়ানো বা লুটপাটের ঘটনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৬ ৭ ফেব্রুয়ারি ২০২১
শত্রুপক্ষ যখন কোনও দেশ দখলের নেশায় মত্ত হয়, তখন তাদের অন্যতম কাজ হলও অগ্নিসংযোগ বা লুণ্ঠনের মাধ্যমে লাইব্রেরি ধ্বংস করা।
তবে কোনও এক পণ্ডিত বলেছেন, ‘কখনো সাংস্কৃতিক শুদ্ধি প্রক্রিয়ার অন্যতম পন্থা হিসেবে উদ্দেশ্য প্রণোদিতভাবে লাইব্রেরি ধ্বংস করা হয়।’
তবে এ কথাও সত্যি যে অতীতে অনেক লাইব্রেরি প্রাকৃতিক বিপর্যয়, যেমন ভূমিকম্প, বন্যা বা আকস্মিক অগ্নিকাণ্ডের কারণে ধ্বংস হয়েছে, যা মানুষের ক্ষমতার জন্য বা ইচ্ছায় হয়নি।
যা হোক, অনেক ক্ষেত্রে দেখা গেছে সেসব অমূল্য সম্পদের ক্ষতি কখনই পূরণ করা সম্ভব হয়নি এবং হওয়ারও নয়, এমনকি সাংস্কৃতিক ঐতিহ্যেরও পুনরুদ্ধার করা রীতিমতো অসম্ভব।
লাইব্রেরি লুণ্ঠন এবং জ্বালিয়ে পুড়িয়ে দেয়ার জঘন্যতম প্রক্রিয়া শুধু আধুনিক যুগেই সীমাবদ্ধ নেই, বরং সেই আদিকালেও, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দেও এমন অনেক ঘটনা ঘটেছে।
উদাহরণ হিসেবে বলা যায়, খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে তৎকালীন চীনা সম্রাটের আদেশে শিয়ানইয়াং প্রাসাদ এবং স্টেট আর্কাইভ অগ্নি সংযোগ করে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, সেই স্টেট আর্কাইভে দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ ছিল। এছাড়া ৩৯২ খ্রিস্টাব্দে শত্রুরা মিসরের আলেকজান্দ্রিয়া শহরের মধ্যে অবস্থিত ‘সেরাপিয়াম লাইব্রেরি’ লুণ্ঠন করে এবং পুড়িয়ে দেয়।
লাইব্রেরি পোড়ানো এবং লুটপাটের আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন আলেকজান্দ্রিয়া লাইব্রেরি (যদিও মতানৈক্য রয়েছে), ভারতের নালন্দা লাইব্রেরি (১১৯৩), ইরাকের বাগদাদ লাইব্রেরি (১২৫৮) এবং শ্রীলংকার জাফনা পাবলিক লাইব্রেরি (১৯৮১)।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে (১৯৩৩ সালের ১০ মে) জার্মান শাসকগোষ্ঠী দেশজুড়ে বই পোড়ানোর আয়োজন করে।
কাকতালীয়ভাবে হোক বা অন্য কোনও কারণে হোক, শেলডন (২০২০) উল্লেখ করেছেন, তার অনেক আগেই (১৮৮২ সালে) জার্মান ইহুদি কবি হাইনরিশ হাইন লিখেছেন, ‘যেখানে মানুষ বই পোড়াবে, সেখানে তারা শেষ পর্যন্ত মানুষকেও পুড়িয়ে মারবে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত ছিল। মার্ক গ্লিকম্যানের উদ্ধৃতি দিয়ে শেলডন (২০২০) আরো লিখেছেন, ‘এডলফ হিটলারের ফ্যাসিবাদী শাসনামলে নাসি চোরেরা জার্মানি এবং ইউরোপজুড়ে লক্ষ লক্ষ বই লুট করেছে এবং সেসব লুটপাট ছিল ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে ব্যাপক বই লুটের কর্মকাণ্ড।’
শুধু তা-ই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদিকে জার্মান এবং অন্যদিকে জাপানি সৈন্যরা ইউরোপের বিভিন্ন দেশে এবং চীনের অসংখ্য লাইব্রেরি ধ্বংস করেছে।
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- হাবিবুল বাশারকে নির্বাচক হওয়ার প্রস্তাব বিসিবির
- প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর
- জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন









